Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম মূল্যস্ফীতি তথ্য প্রকাশের পর বিনিয়োগকারীদের মধ্যে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশা জোরদার হওয়ায় মূল্যবান ধাতুর বাজারে নতুন করে গতি এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

শুক্রবার নিউইয়র্ক সময় দুপুর ১টা ৩০ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ২ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ০২২ দশমিক ০৬ ডলারে। সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম প্রায় ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের সেশনে প্রায় ৩ শতাংশ দরপতনের পর এ উত্থান বাজারে আস্থার ইঙ্গিত দিচ্ছে।

এপ্রিল ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার্সও প্রায় ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ০৪৬ দশমিক ৩০ ডলারে নিষ্পত্তি হয়েছে।

মার্কিন শ্রম দপ্তরের প্রকাশিত তথ্যে দেখা যায়, জানুয়ারিতে ভোক্তা মূল্যসূচক বা সিপিআই বেড়েছে ০ দশমিক ২ শতাংশ, যেখানে বাজার পূর্বাভাস ছিল ০ দশমিক ৩ শতাংশ। ডিসেম্বরেও মূল্যস্ফীতি ০ দশমিক ৩ শতাংশ ছিল। প্রত্যাশার তুলনায় কম এ বৃদ্ধিকে বাজার ইতিবাচকভাবে নিয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের পর সুদহার দীর্ঘদিন উচ্চ পর্যায়ে থাকার যে আশঙ্কা তৈরি হয়েছিল, নরম সিপিআই তথ্য তা কিছুটা প্রশমিত করেছে। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান LSEG জানিয়েছে, চলতি বছরে মোট ৬৩ বেসিস পয়েন্ট সুদহার কমার সম্ভাবনা বাজারে মূল্যায়িত হচ্ছে, যার প্রথম ধাপ জুলাইয়ে আসতে পারে। সাধারণত সুদহার কমলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুতেও ঊর্ধ্বগতি দেখা গেছে। রুপার দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৭৭ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে, যদিও সাপ্তাহিক হিসাবে এখনও সামান্য নিম্নমুখী। প্লাটিনাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ২ হাজার ০৭৫ দশমিক ৯৩ ডলারে এবং প্যালাডিয়াম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৬৭৪ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। তবে সাপ্তাহিক হিসাবে এ দুই ধাতুই লোকসানে রয়েছে।

বিশ্লেষকদের মতে, এখন বাজারের নজর আসন্ন ফেড নীতিনির্ধারণী বৈঠক এবং পরবর্তী মূল্যস্ফীতি ও শ্রমবাজারের তথ্যের দিকে, যা স্বর্ণের পরবর্তী দিকনির্দেশ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

তেল সংকটে স্বস্তি ‘তেল কই’ অ্যাপ
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ঢাকা ওয়াসার নতুন এমডি মুহা. মনিরুজ্জামান
সংসদের আসন্ন অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হবে
গাজায় অবরোধ ভাঙতে বাংলাদেশি ফ্লোটিলা, প্রধানমন্ত্রীর সংহতি
যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছেন বাসিন্দারা
বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
হাদি হত্যাকারীদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি
একসঙ্গে ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর
কাতার-সৌদি-দুবাই-বাহরাইনে ইরানের মুহুর্মুহু হামলা
সলিমপুর অভিযান: বোরকা পরে পালালেন শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন
রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২
হাদির হত্যাকারীদের গ্রেফতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার
যে কারণে নতুন ফেসবুক খুললেন ডাকসু নেত্রী জুমা
চট্টগ্রামে ভোর থেকে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান
হাদির খুনিদের দেশে এনে শাস্তির দাবি সাদিক কায়েমের
মোজতবা খামেনির প্রতি আনুগত্য ঘোষণা ইরানের বিপ্লবী গার্ডের
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি