Sobar Desh | সবার দেশ বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২০, ৯ এপ্রিল ২০২৬

বগুড়া-৬ উপনির্বাচন

ফলাফল শিটে আগাম স্বাক্ষর কাণ্ড, ছিঁড়ে ফেললেন ম্যাজিস্ট্রেট

ফলাফল শিটে আগাম স্বাক্ষর কাণ্ড, ছিঁড়ে ফেললেন ম্যাজিস্ট্রেট
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ফলাফল শিটে আগাম স্বাক্ষর নেয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নির্বাচনী অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ফরম জব্দ করে তাৎক্ষণিকভাবে ছিঁড়ে ফেলেছেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মাতলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভোট চলাকালেই বিষয়টি ধরা পড়লে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জামায়াত সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পোলিং এজেন্টদের কাছ থেকে ফলাফল শিট বা ফরম-১৬ এ আগাম স্বাক্ষর নিচ্ছিলেন। অথচ নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হওয়ার পর এ ফরম পূরণ করে স্বাক্ষর নেয়ার কথা।

অভিযুক্ত প্রিজাইডিং কর্মকর্তা নূর ইসলাম, যিনি সরকারি আজিজুল হক কলেজের রসায়ন বিভাগের শিক্ষক, প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে ম্যাজিস্ট্রেট ও গণমাধ্যমের উপস্থিতিতে নিজের ভুল স্বীকার করেন। তিনি বলেন, কাজের চাপ কমানোর জন্য আগাম স্বাক্ষর নেয়া হয়েছিলো, তবে এটি যে আইনবিরোধী—তা তিনি মেনে নেন।

ঘটনার পরপরই কেন্দ্রে উপস্থিত হন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক। তিনি ফরম-১৬ জব্দ করে সবার সামনে তা ছিঁড়ে ফেলেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে সতর্ক করেন। ম্যাজিস্ট্রেট বলেন, ফলাফল নির্ধারণের আগেই স্বাক্ষর নেয়া একটি গুরুতর নির্বাচনী অনিয়ম।

তবে সদর নির্বাচন অফিসের কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল এ ঘটনাকে অপরাধ নয়, বরং ‘ভুল’ হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে বিজয়ী হন। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর মো. আল-আমিন তালুকদার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা