Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৫, ২৮ জানুয়ারি ২০২৫

বিক্ষুব্ধ ট্রেনযাত্রীদের রাজশাহী স্টেশন ভাঙচুর

বিক্ষুব্ধ ট্রেনযাত্রীদের রাজশাহী স্টেশন ভাঙচুর
ছবি: সবার দেশ

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের মতো রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর থেকে রাজশাহী স্টেশন ছাড়েনি কোনও ট্রেন। লোকাল, আন্তঃনগর, মেইলসহ সব ধরনের ট্রেন বন্ধ।

খোঁজ নিয়ে জানা গেছে,  সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এই বিক্ষোভ ও ভাঙচুর চলে। ক্ষুব্ধ যাত্রীরা টিটিইদের একটি কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। অন্য কক্ষগুলোর দরজা তালাবদ্ধ ছিলো। যাত্রীরা স্টেশনে পেতে রাখা কিছু চেয়ার ভাঙচুর করেন। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। 

সেনাবাহিনীর সদস্যরা আসার পর ক্ষুব্ধ যাত্রীরা শান্ত হন। পরে টিকিটের টাকা ফেরত নিয়ে চলে যান।

সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্রবেশ মুখে বেশ কিছু চেয়ার ভেঙে পড়ে আছে। ট্রেনের অপেক্ষায় আছেন শত শত যাত্রী।

রাজশাহী রেলওয়ে স্টেশনের তথ্যমতে, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ১৮ জোড়া ট্রেন ছেড়ে যায়। তবে আজ সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সকালে কিছু যাত্রী ক্ষুব্ধ হয়ে বেশ কিছু চেয়ার ভাঙচুর করেছেন। 

তবে তেমন ভাঙচুরের ঘটনা ঘটেনি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী অবস্থান নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এছাড়া রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে, যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিটের সমমূল্য টাকা ফেরত পাবেন। কোনো প্রকার টাকা কাটা হবে না বলেও জানান রেল কর্মকর্তারা।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ