Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৩, ৮ আগস্ট ২০২৫

গাজীপুরে চাঁদাবাজির বিরোধিতা করায় সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে চাঁদাবাজির বিরোধিতা করায় সাংবাদিককে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিন (৩৮)কে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ত চান্দনা চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা এবং হাসান জামালের ছেলে। তিনি পরিবারসহ গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করছিলেন।

জানা যায়, বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকার ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাইভ করেন সাংবাদিক তুহিন। পরে সন্ধ্যায় নিজ ফেসবুক প্রোফাইলে ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য – গাজীপুর চৌরাস্তা’ ক্যাপশন দিয়ে একটি ভিডিওও পোস্ট করেন।

রাত আটটার দিকে মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে থাকাকালে হঠাৎ কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে তুহিনকে হত্যা করে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেশাগত কর্মকাণ্ডের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত