Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৭, ১৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:২৩, ১৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগান, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগান, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে কারখানাটির ভেতরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ৯ তলা ভবনটির ৫, ৬ ও ৭ তলায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা চলছে, এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় কারখানার ভেতরে কত শ্রমিক ছিলেন বা কেউ আটকা পড়েছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসেন বলেন, ইপিজেড এলাকার একটি কারখানায় আগুন লেগেছে। সেখানে মেডিকেল একসেসরিজ তৈরির কাজ চলতো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের উৎস সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দুপুর পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এলাকাজুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে, ফলে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকদেরও নিরাপত্তার জন্য সরিয়ে নেয়া হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ