Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৫, ১৪ মে ২০২৫

রাতের অন্ধকারে দুর্বৃত্তের হামলা, ডান পায়ে ছুরিকাঘাতেই মৃত্যু

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী খুন

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী খুন
ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিলো। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফখরুল আলমের ছেলে সাম্য থাকতেন বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে। ঘটনার সময় তিনি মোটরসাইকেল চালিয়ে মুক্তমঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় আরেকটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। এরপর শুরু হয় কথা কাটাকাটি ও হাতাহাতি। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাম্যের ডান রানে আঘাত করে পালিয়ে যায়।

ঢাকা মেডিক্যালে আনা হলে দ্রুতই মৃত্যু হয় সাম্যের। তার মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর জানান, একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা করছি।

সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। শিক্ষার্থী হত্যার মতো ঘটনা সে নিরাপত্তাহীনতার নতুন প্রমাণ বলেই দেখছেন শিক্ষার্থীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সাম্যের মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ করছেন।

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প