Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ৯ জুন ২০২৬

১৫২ শিক্ষার্থীকে সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত 

১৫২ শিক্ষার্থীকে সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত 
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারের ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে তারা এ অভিজ্ঞতা অর্জন করেন।

সোমবার (৮ জুন) দেবিদ্বারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে নির্বাচিত ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরে দেখানো ছাড়াও বাজেট অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হয়।

পরিদর্শন শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে উপহার তুলে দেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভবিষ্যৎ স্বপ্ন ও নেতৃত্বের বিষয়ে অনুপ্রাণিত করেন।

তিনি বলেন, এখানে কে গরিবের সন্তান আর কে ধনীর সন্তান—এ ধরনের কোনও ভেদাভেদ করা হয়নি। দেবিদ্বারের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বেছে নিয়ে সংসদ ভবন ও অধিবেশন দেখার সুযোগ দেয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করা।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, এখানে তোমাদেরই একদিন আসতে হবে, তোমাদেরই দেশের নেতৃত্ব দিতে হবে। আজ সংসদে যাদের বক্তব্য শুনেছ, একদিন তোমরাও তাদের জায়গায় দাঁড়াবে।

এদিকে পরিদর্শনে অংশ নেয়া শিক্ষক ও শিক্ষার্থীরা এ অভিজ্ঞতাকে অনন্য বলে উল্লেখ করেন। নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া ভূঁইয়া বলেন, দেবিদ্বারের ইতিহাসে এ প্রথম শিক্ষার্থীরা সংসদ ভবন ও অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেলো। এটি তাদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের চোখেমুখে ছিলো উচ্ছ্বাস।

স্থানীয় শিক্ষকদের মতে, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র, সংসদীয় কার্যক্রম এবং রাষ্ট্র পরিচালনা সম্পর্কে বাস্তব ধারণা তৈরি করতে সাহায্য করবে।

এ আয়োজনকে ঘিরে দেবিদ্বারে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে
বন্যার ভয়াবহতা আরও তীব্র: মৃত বেড়ে ৫১
ব্যাংক হিসাবে হঠাৎ ৭৬০ কোটি রুপি! আতঙ্কে থানায় ছুটলেন গৃহবধূ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
আইএমএফের শর্ত পূরণে বাড়ছে ডলারের দাম
ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করলো ভারত
হাসিনার খাবারে বছরে ব্যয় ৩৫ কোটি টাকা
ইরান যুদ্ধের চাপে টান মার্কিন অস্ত্রভান্ডারে
ইউএস-বাংলায় বড় বিনিয়োগ, যুক্ত হচ্ছে ২১টি নতুন বোয়িং