Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৬, ১৭ আগস্ট ২০২৬

আপডেট: ১৩:৩৩, ১৮ আগস্ট ২০২৬

১৮ আগস্ট বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস চালু

১৮ আগস্ট বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস চালু
ছবি: সংগৃহীত

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত এ বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে চালু হচ্ছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মহিলা বাস সার্ভিস পরিচালন’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে মঙ্গলবার সকাল ১০টায়। রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিআরটিসি জানিয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে পিংক রঙের বাস দিয়ে এ বিশেষ সেবা চালু করা হচ্ছে। বাসগুলোতে চালকের আসন থেকে শুরু করে কন্ডাক্টরের দায়িত্ব—সব ক্ষেত্রেই নারী কর্মীদের নিয়োজিত করা হবে।

রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিদিন গণপরিবহনে নারীদের নানা ধরনের ভোগান্তি ও নিরাপত্তাজনিত উদ্বেগের মুখে পড়তে হয়। এমন বাস্তবতায় নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর উদ্যোগকে গণপরিবহনে নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর একটি পদক্ষেপ হিসেবে দেখছে বিআরটিসি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

বিআরটিসি সূত্র জানিয়েছে, নতুন এ সার্ভিসের মাধ্যমে রাজধানীতে নারীদের গণপরিবহন ব্যবহারে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরির পাশাপাশি নারী চালক ও পরিবহনকর্মীদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪৭ বাংলাদেশি
এনবিআর আন্দোলনে আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস
বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
চাঁদাবাজির অভিযোগ ১৬ দিনে ১৮ কোটি টাকার
সংসদে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ রুমিনের
হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ