Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯, ২১ অক্টোবর ২০২৬

কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্তি, দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি

কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্তি, দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

কম্বোডিয়ায় আটক থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে প্রায় দেড় মাস ধরে তারা কম্বোডিয়ার রাজধানী নমপেনের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

জানা যায়, গত ৩ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশে নমপেন বিমানবন্দরে গেলে ৩২ বাংলাদেশিকে আটক করে কম্বোডিয়ার ইমিগ্রেশন পুলিশ। পরে তাদের মধ্যে দুজন মুক্তি পেলেও বাকি ৩০ জন আটক থাকেন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার তারা দেশে ফিরেছেন।

দেশে ফেরা বাংলাদেশিরা হলেন হারুন অর রশীদ, আব্দুল ওয়াদুদ, তারলিব হাসান তিতুল, সুমিত চন্দ্র দাস, রাকিব হোসেন, বাপ্পি দাস, লাবণ শেখ, আবদুর রহমান, বিল্লাল হোসেন, মো. মোস্তফা, নূর নবী, ইমন আলী, বারকাতুল্লাহ, রুবেল মিয়া, আলী আহমেদ, জাহিদুল ইসলাম, শামসুল আলম, আবদুর রহমান, আবু জাহের সবুজ, শাওন, নাহিদ ঢালি, রাজু হোসেন, তৈয়ব আলী শেখ, সাইমন ভূইঁয়া, মো. রাশেদুল, আকাশ আহমেদ, শিমুল আলী, আশিকুর রহমান, আলামিন পিকে ও মোহাম্মদ কবির।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে দালাল চক্রের মাধ্যমে এসব বাংলাদেশিকে কম্বোডিয়ায় নেয়া হয়েছিলো। সেখানে যাওয়ার পর তাদের জোর করে সাইবার প্রতারণার কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগ রয়েছে। ওই কাজ থেকে পালানোর চেষ্টা করলে তাদের নির্যাতনের শিকার হতে হতো বলেও জানা গেছে।

কম্বোডিয়া সরকার নির্ধারিত প্রক্রিয়ায় বিনা জরিমানায় দেশে ফেরার সুযোগ দিলে ওই বাংলাদেশিরা ফেরার জন্য নাম নিবন্ধন করেন। সে প্রক্রিয়ার অংশ হিসেবে ৩ সেপ্টেম্বর তারা নমপেন বিমানবন্দরে যান। তবে ইমিগ্রেশন যাচাইয়ের সময় অবৈধভাবে অবস্থানসহ বিভিন্ন জটিলতার কারণে তাদের আটক করা হয়।

আটক বাংলাদেশিদের মুক্তি এবং দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা নিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিবকে চিঠি দেয়া হয়।

বোর্ডের উপপরিচালক (আইআরপি) মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আটক বাংলাদেশিদের মুক্তি ও দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে ধাপে ধাপে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ৩০ বাংলাদেশি দেশে ফেরেন।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

কণ্ঠ বদলে গেছে সেলেনা গোমেজের, কারণ জানালেন শিল্পী
৩৩ গোলের দাপটে মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ
কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্তি, দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি
প্যারিসে ২৩ মণ্ডপে দুর্গোৎসব, সম্প্রীতির মিলনমেলা
মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, আজ বিসর্জনে শেষ দুর্গোৎসব
কৃষক কার্ডে জানা যাবে বৃষ্টির আগাম পূর্বাভাস: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘তেলের বিনিময়ে নিরাপত্তা’ নীতি ত্যাগ করছে যুক্তরাষ্ট্র!
বিরোধীদের ওপর গোয়েন্দাগিরির বার্তা বিপজ্জনক: হাসনাত
জামিনে বেরিয়ে নিউগিনি আবাসন প্রকল্পের মালিককে হত্যার হুমকি
ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো, কাজ নেগেটিভ নয়: জামায়াত আমির
সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরি করছে: প্রধানমন্ত্রী
ভাড়া বাসায় মাদকের আসর, প্রত্যাহার অতিরিক্ত ডিআইজি জহির
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের সন্তান: প্রধানমন্ত্রী
ইতালিতে বিক্ষোভে সংঘর্ষ, ১৪১ পুলিশ আহত
রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য প্রত্যাহার ও ব্যাখ্যা দাবি জমিয়তের
শৈশবের পূজার স্মৃতি আজও অমলিন মন্দিরার
ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ সেনা
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, লুটের শিকার ৬০ যানবাহন
যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা!
শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ
কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
লাইভে প্রার্থনার সময় ক্রুশ ভেঙে যাজকের মৃত্যু
ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট, উদ্ধৃতি মার্টিন লুথার কিংয়ের
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
বনানী থেকে ফের গ্রেফতার দিলীপ আগারওয়ালা