Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৭, ৯ জুন ২০২৬

শুধু প্রকৌশলীর সফরের অনুমোদন

চসিক প্রশাসককে ফ্রান্স সফরে অনুমতি দেননি প্রধানমন্ত্রী

চসিক প্রশাসককে ফ্রান্স সফরে অনুমতি দেননি প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ী স্ট্রিট লাইটিং প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করেছেন সরকারপ্রধান। একই প্রস্তাবে সংশ্লিষ্ট একজন প্রকৌশলীর বিদেশ সফরের অনুমোদন দেয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, সোমবার একটি সার-সংক্ষেপের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের জন্য রাজশাহী সিটি করপোরেশনের দুই কর্মকর্তার বিদেশ সফরের প্রস্তাব জমা দেয়া হয়েছিলো।

প্রস্তাবে প্রশাসক মো. মাহফুজুর রহমান এবং বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইটের নাম অন্তর্ভুক্ত ছিলো। তবে প্রশাসকের সফর প্রস্তাব বাতিল করে শুধুমাত্র প্রকৌশলীর সফর অনুমোদন করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের বরাতে জানা গেছে, মন্তব্যে বলা হয়—কারিগরি বিষয় যেমন স্ট্রিট লাইটিং বা বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকৌশলীরাই সবচেয়ে উপযুক্ত। প্রশাসকের পদটি সরাসরি প্রকৌশলগত কাজের সঙ্গে যুক্ত না থাকায় তার সফর প্রয়োজনীয় নয় বলে বিবেচনা করা হয়।

এছাড়া সিদ্ধান্তে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের উন্নয়নমূলক ও উদ্ভাবনী প্রকল্পে বুয়েটসহ দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর কারিগরি সহায়তা গ্রহণ করা যেতে পারে।

সরকারি সূত্রগুলো জানায়, উন্নয়ন প্রকল্পে বাস্তব জ্ঞানসম্পন্ন বিশেষজ্ঞদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় বিদেশ সফর এড়িয়ে রাষ্ট্রীয় অর্থ সাশ্রয় করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে
বন্যার ভয়াবহতা আরও তীব্র: মৃত বেড়ে ৫১
ব্যাংক হিসাবে হঠাৎ ৭৬০ কোটি রুপি! আতঙ্কে থানায় ছুটলেন গৃহবধূ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
আইএমএফের শর্ত পূরণে বাড়ছে ডলারের দাম
ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করলো ভারত
হাসিনার খাবারে বছরে ব্যয় ৩৫ কোটি টাকা
ইরান যুদ্ধের চাপে টান মার্কিন অস্ত্রভান্ডারে
ইউএস-বাংলায় বড় বিনিয়োগ, যুক্ত হচ্ছে ২১টি নতুন বোয়িং