Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৩৮, ১ মার্চ ২০২৬

আপডেট: ০২:৪৪, ১ মার্চ ২০২৬

পরস্পরবিরোধী দাবি নিয়ে উত্তেজনা চরমে

খামেনির লাশ পাওয়া গেছে—দাবি ইসরায়েলি কর্মকর্তার

খামেনির লাশ পাওয়া গেছে—দাবি ইসরায়েলি কর্মকর্তার
ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন এবং তার লাশ উদ্ধার করা হয়েছে—এমন দাবি করেছেন এক ইসরায়েলি কর্মকর্তা। আন্তর্জাতিক বার্তা সংস্থা Reuters-কে দেয়া বক্তব্যে ওই কর্মকর্তা বলেন, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম Channel 12 জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে খামেনির লাশের ছবি দেখানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, তেহরানে তার প্রাসাদ কম্পাউন্ডে তিনি প্রাণ হারান এবং সেখান থেকেই লাশ উদ্ধার করা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে খামেনির প্রাসাদ লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা The New York Times স্যাটেলাইট ছবি প্রকাশ করে, যেখানে প্রাসাদটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে দেখা যায়।

আরও পড়ুন <<>> তেহরানে হামলায় খামেনির প্রাসাদ ধ্বংসের দাবি

তবে ইরান সরকার খামেনির মৃত্যুর খবর সরাসরি অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন সংবাদমাধ্যম ABC News-কে বলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম লিডার খামেনি দু’জনই সুস্থ আছেন। তিনি আরও দাবি করেন, সরকার স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন যে তাদের কাছে থাকা তথ্য খামেনির মৃত্যুর দিকেই নির্দেশ করছে। পরে এক ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে সরাসরি মৃত্যুর দাবি জানান। ফলে খামেনির বর্তমান অবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চরম বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক নিশ্চিত তথ্যের অপেক্ষায় রয়েছে বিশ্ব সম্প্রদায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার