Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩০, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৩৫, ১৩ এপ্রিল ২০২৬

ট্রাম্পের অবরোধ ঘোষণায় পাল্টা আগুন ঝরালো আইআরজিসি

হরমুজকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের

হরমুজকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের
ফাইল ছবি

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা নতুন বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ দিয়ে চলাচলকারী সব জাহাজ অবরোধের ঘোষণা দেয়ার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানেরর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC)।

রোববার (১২ এপ্রিল) সোশ্যাল মিডিয়া এক্স-এ দেওয়া এক বার্তায় আইআরজিসির নৌ-কমান্ড সতর্ক করে বলেছে, 

শত্রুপক্ষের যেকোনও ভুল পদক্ষেপ এ প্রণালিকে তাদের জন্য মরণ-ঘূর্ণিপাকে পরিণত করবে। 

আইআরজিসি আরও দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ বর্তমানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সার্বভৌমত্ব রক্ষায় তেহরান ‘যে-কোনও চরম ব্যবস্থা’ নিতে প্রস্তুত। 

এ হুঁশিয়ারি এসেছে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার জবাবে, যেখানে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র নৌবাহিনী ‘অবিলম্বে’ হরমুজ প্রণালিতে প্রবেশ ও প্রস্থানকারী সব জাহাজে অবরোধ কার্যকর করবে। ট্রাম্পের ভাষায়, ইরান কোনোভাবেই আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করতে পারে না, এবং যারা ইরানকে টোল দেবে তাদেরও আন্তর্জাতিক জলসীমায় বাধা দেয়া হবে। 

বিশ্বের জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে সামরিক উত্তেজনা শুধু আঞ্চলিক সংকট নয়—এটি বৈশ্বিক তেলবাজার, জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। ইতোমধ্যে শত শত তেলবাহী জাহাজ হরমুজের দুই প্রান্তে আটকে পড়েছে বলে আন্তর্জাতিক সামুদ্রিক পর্যবেক্ষকরা জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের অবরোধ নীতি এবং আইআরজিসির পাল্টা যুদ্ধংদেহী অবস্থান সরাসরি সামরিক সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের এ নতুন অচলাবস্থা দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধাক্কা দিতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা