Sobar Desh | সবার দেশ বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৯, ২১ মে ২০২৬

মাছের গাড়িতে চাঁদাবাজিতে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

মাছের গাড়িতে চাঁদাবাজিতে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

রেনু পোনা বহনকারী মাছের গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে আলোচনায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মিয়া বাবুল ও মো. মিঠু। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পাশাপাশি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনও ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বাবুল মিয়া গণমাধ্যমকে বলেন, দল তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি তিনি মেনে নিয়েছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ভালোভাবে চলুক, কলঙ্ক মুছে যাক—এটাই চাই। আমরা সিনিয়র হওয়ায় সব জায়গায় নাম আগে আসে। তবে দলের স্বার্থে সিদ্ধান্ত মেনে নিয়েছি।

এর আগে গত ১৯ মে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে রেনু পোনা মাছবাহী একটি গাড়ি আটকে এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। একই ঘটনায় আরেকটি গাড়ি থেকে চাঁদা না পেয়ে সেটি ভাঙচুর এবং চালককে মারধরের অভিযোগও উঠে।

অভিযোগে বলা হয়, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মিয়া বাবুল, মো. মিঠুসহ আরও কয়েকজন নেতাকর্মী জড়িত ছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় তলব করে। এর একদিন পরই অভিযুক্ত দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হারের নেপথ্যে ৪ কারণ
যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১
মোদি শান্ত, ধীরস্থির এবং জাঁদরেল খেলোয়াড়: ট্রাম্প
প্রবীণ বিএনপি নেত্রী খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী, আবেগঘন সাক্ষাৎ
পোশাকহীন শরীরে ব্রাজিলীয় সুন্দরী!
ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত!
মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভাইরাল শিল্পী লাইলী বাউলের পাশে সংস্কৃতি মন্ত্রণালয়
বিশ্বকাপ ফুটবল ঘিরে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস
জেবা আমিনার পোশাক-ভাষা নয়, বক্তব্যের বিষয় নিয়ে বিতর্ক হোক: মারদিয়া মমতাজ
প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন, আসছে দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
প্রতিশোধ নয়, দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি
মায়ের নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনে বিএনপির এমপির উদ্যোগ
পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কাটার কাজ বন্ধ
ঢাকার বাসস্ট্যান্ড থাকছে আগের জায়গায়