Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৭, ৯ মার্চ ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
ছবি: সংগৃহীত

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়েছে মোজতবা খামেনির নাম। তিনি দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

রোববার (৮ মার্চ) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। এতে জানানো হয়, নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়েছে।

ইরানে সুপ্রিম লিডার নির্বাচন করে ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ Assembly of Experts। সর্বশেষ বৈঠকে ভোটাভুটির মাধ্যমে তারা মোজতবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেন।

পরিষদটি দেশটির জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন নেতার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার স্ত্রী ও মেয়েসহ আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান বলে জানা গেছে।

সংবাদমাধ্যম Al Jazeera জানিয়েছে, মোজতবা খামেনি কখনও কোনও নির্বাচনে অংশ নেননি এবং আনুষ্ঠানিকভাবে কোনও সরকারি দায়িত্বও পালন করেননি। তবে তার বাবা সুপ্রিম লিডার থাকার সময় থেকেই ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রভাব ছিলো বলে বিশ্লেষকদের ধারণা।

বিশেষ করে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী Islamic Revolutionary Guard Corps–এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আয়াতুল্লাহ আলি খামেনি বয়সের ভারে নত হওয়ার পর থেকেই অনেক বিশ্লেষক মোজতবা খামেনিকেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করছিলেন। বর্তমানে তার বয়স ৫৬ বছর। যদিও এ বিষয়ে তিনি নিজে কখনও প্রকাশ্যে মন্তব্য করেননি।

এদিকে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, মোজতবা খামেনি সুপ্রিম লিডার হলে তা ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি আরও বলেন, ইরানের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা থাকা উচিত।

তবে ট্রাম্পের এমন মন্তব্যকে গুরুত্ব না দিয়ে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকেই দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট।

সূত্র: আল-জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আদানির ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিংয়ের চাপ
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালো যুক্তরাষ্ট্র
সংসদে ‘হুমকির ভাষা’ নিয়ে জামায়াত আমিরের প্রতিবাদ
সংসদে ‘হুমকির ভাষা’ নিয়ে জামায়াত আমিরের প্রতিবাদ
বিনাবেতনে মেডিকেলে ভর্তির সুযোগ পেলো চার মেধাবী ছাত্রী
দুই রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেফতার ১
যশোরে স্বর্ণ ও দেশি বিদেশী মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
রাবিতে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখার পাশে শিবিরের ফটোসেশন
জাতীয় স্বার্থে ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে সংলাপে প্রস্তুত: প্রধানমন্ত্রী
ইবির হলে উচ্চগতির ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার স্থাপনের কাজ শুরু
ফ্রান্সে গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের ঝলক, রৌপ্য ও ব্রোঞ্জ জয়
দুই ইসরায়েলি জাহাজ আটক করেছে ইরান
১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার
ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত
মনিরার পর নুসরাতের মনোনয়নও বাতিল
ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্রে ফতুর যুক্তরাষ্ট্র, পূরণে লাগবে বহুবছর
সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত
দাওয়াত না পেয়ে স্কুলে ভাঙচুর, শ্রীপুরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
ছাত্রদল লেখাপড়া বাদ দিয়ে গ্রাফিতি মোছার কাজে লিপ্ত