Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১০, ১১ মে ২০২৬

আপডেট: ০১:১০, ১১ মে ২০২৬

হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি

হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কর্নেল (অব.) অলি আহমদ। তিনি দাবি করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়-কে পরাজিত করে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে।

রোববার (১০ মে) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ১১ দলীয় ঐক্যের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি বলেন, 

কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে এবং হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে।

তিনি আরও দাবি করেন, নির্বাচনের পর পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। বিভিন্ন গণমাধ্যমে মুসলমানদের নির্যাতনের খবর দেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে অলি আহমদ বলেন, আন্দোলনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্রুত নির্বাচনের দাবি তুলেছিলো। তবে তারা আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছিলেন বলে জানান।

তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘জুলাই সনদ’-এর পক্ষে ভোট দিয়েছে। কিন্তু সরকার গঠনের পর বিএনপি সে অবস্থান থেকে সরে এসেছে। এর ফলেই বর্তমান সংকট তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্দেশে তিনি বলেন, চাটুকারদের বেষ্টনী থেকে বের হয়ে জনগণের ইচ্ছার প্রতি ফিরে আসুন। বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর মর্যাদা রক্ষা করুন। ক্ষমতায় থাকতে হলে জনগণের সমর্থন ও নৈতিকতা প্রয়োজন।

বিশ্ব পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবেক এ মন্ত্রী। তিনি বলেন, বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে এবং দেশের ভেতরে দ্রব্যমূল্য বৃদ্ধি, সার সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, সাংবিধানিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ করতে হবে। দ্রব্যমূল্যের চাপে জনগণের মধ্যে অসন্তোষ বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মিয়া গোলাম পরওয়ার।

এছাড়া বক্তব্য দেন মুহাম্মদ শাহজাহান, শাহজাহান চৌধুরী, জহিরুল ইসলাম, ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন, সরোয়ার তুষার এবং মুহাম্মদ শহীদুল ইসলাম। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট শিশির মনির।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হারের নেপথ্যে ৪ কারণ
যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১
মোদি শান্ত, ধীরস্থির এবং জাঁদরেল খেলোয়াড়: ট্রাম্প
প্রবীণ বিএনপি নেত্রী খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী, আবেগঘন সাক্ষাৎ
পোশাকহীন শরীরে ব্রাজিলীয় সুন্দরী!
ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত!
মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভাইরাল শিল্পী লাইলী বাউলের পাশে সংস্কৃতি মন্ত্রণালয়
বিশ্বকাপ ফুটবল ঘিরে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস
জেবা আমিনার পোশাক-ভাষা নয়, বক্তব্যের বিষয় নিয়ে বিতর্ক হোক: মারদিয়া মমতাজ
প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন, আসছে দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
প্রতিশোধ নয়, দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি
মায়ের নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনে বিএনপির এমপির উদ্যোগ
পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কাটার কাজ বন্ধ
ঢাকার বাসস্ট্যান্ড থাকছে আগের জায়গায়