Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৪, ২১ মে ২০২৬

কালশীতে সাংবাদিকদের ওপর পুলিশের হামলা

‘রাস্তায় ফেলে কুকুরের মতো পেটানো হয়েছে আমাকে’

‘রাস্তায় ফেলে কুকুরের মতো পেটানো হয়েছে আমাকে’
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের কালশী বাউনিয়া বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। হামলায় আহত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন ডিজিটালের সিনিয়র রিপোর্টার নেহাল আহমেদ প্রান্ত এবং বাংলাদেশ টাইমসের স্টাফ রিপোর্টার তাসবির ইকবাল।

বুধবার (২০ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান কাভার করার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনো পূর্ব নোটিশ ছাড়াই অভিযান চালানো হচ্ছে—এমন অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে প্রশ্ন করতেই সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন উপস্থিত পুলিশ সদস্যরা।

হামলার শিকার নেহাল আহমেদ প্রান্ত অভিযোগ করেন, তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে। তিনি বলেন, আমার হাতে ও মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছে, পেছনে জুতা দিয়ে লাথি মারা হয়েছে এবং রাস্তায় ফেলে রেখে কুকুরের মতো পেটানো হয়েছে।

তিনি আরও বলেন, বস্তিবাসীরা বারবার বলছিলেন যে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। তখন আমরা সাংবাদিক হিসেবে জানতে চেয়েছিলাম, আদৌ নোটিশ দেওয়া হয়েছিল কি না। এ প্রশ্ন করাতেই ম্যাজিস্ট্রেট ক্ষিপ্ত হন এবং পুলিশের সহায়তায় আমাদের ওপর হামলা চালানো হয়।

এ সময় সহকর্মীকে মারধরের দৃশ্য দেখে ফেসবুক লাইভ চালু রেখেই এগিয়ে যান তাসবির ইকবাল। তবে তাকেও ছাড় দেয়নি পুলিশ। লাইভ সম্প্রচার চলাকালেই দুই সাংবাদিককে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের দাবি, হামলার সময় তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়।

ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গণমাধ্যমকর্মীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/এফও

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হারের নেপথ্যে ৪ কারণ
যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১
মোদি শান্ত, ধীরস্থির এবং জাঁদরেল খেলোয়াড়: ট্রাম্প
প্রবীণ বিএনপি নেত্রী খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী, আবেগঘন সাক্ষাৎ
পোশাকহীন শরীরে ব্রাজিলীয় সুন্দরী!
ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত!
মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভাইরাল শিল্পী লাইলী বাউলের পাশে সংস্কৃতি মন্ত্রণালয়
বিশ্বকাপ ফুটবল ঘিরে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস
জেবা আমিনার পোশাক-ভাষা নয়, বক্তব্যের বিষয় নিয়ে বিতর্ক হোক: মারদিয়া মমতাজ
প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন, আসছে দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
প্রতিশোধ নয়, দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি
মায়ের নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনে বিএনপির এমপির উদ্যোগ
পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কাটার কাজ বন্ধ
ঢাকার বাসস্ট্যান্ড থাকছে আগের জায়গায়