Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ১১ মে ২০২৬

হামে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৬,৮১৯

হামে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৬,৮১৯
ছবি: সংগৃহীত

দেশে হাম পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭০৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ জনে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা এখন ৪০৯।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে গেছেন ১ হাজার ৫০৩ জন। তাদের মধ্যে ১ হাজার ২৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১১৬ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্ত এলাকাগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোনও বিষয়ের অনার্স বন্ধের খবর ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
কালবৈশাখীর তাণ্ডবে গাছ উপড়ে মহাসড়ক ব্লকেড
দখল করা ব্যাংক বেদখল হবে—এ যাতনা আমরা বুঝি: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংক দখলকারী চক্রের নজরে—অভিযোগ বিরোধী দলীয় নেতার
পারমাণবিক ওয়ারহেড অস্ত্র মোতায়েন ভারতের!—দাবি রিপোর্টে
মোসাদ্দেক–নাহিদ ঝড়ে ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ টাইগারদের
সখীপুরে ট্রাকে পিকআপের ধাক্কায় ৪ জনের প্রাণহানি
চসিক প্রশাসককে ফ্রান্স সফরে অনুমতি দেননি প্রধানমন্ত্রী
বাংলাদেশে নতুন রূপে যাত্রা শুরু হুয়াওয়ের
ইরানের পাল্টা আঘাতে কাঁপছে ইসরায়েল
১৫২ শিক্ষার্থীকে সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিহত
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩২