Sobar Desh | সবার দেশ শেখ মোহাম্মদ সাজ্জাদ 

প্রকাশিত: ০১:৩৬, ১২ মে ২০২৬

আপডেট: ১১:১৩, ১২ মে ২০২৬

কবিতা

স্বপ্ন ডানায় উঁই পোকার ঘর 

স্বপ্ন ডানায় উঁই পোকার ঘর 
ছবি: সবার দেশ

স্বপ্ন ডানায় উঁই পোকার ঘর 

আমার স্বপ্ন ডানায় উঁই পোকা বেঁধেছে ঘর। 
রক্তস্নাত বিপ্লবী জুলাই ৩৬ আজ হয়ে গেল পর! 
সুঘ্রাণে এতো দুর্গন্ধ ছড়ায়, কি করে এমন হয়? 
বিপ্লবী সব ফিরে গেছে নিজ নিজ ঘরে, 
ধুর্ত শিয়াল সব ওত পেতে আছে বসে লুটেপুটে খাবে।

স্বপ্ন ডানায় ভর করে উড়ে যেতে চায় মন বহুদূর, আরো দূরে 
মানস-দৃষ্টি স্বর্গ সুখের ছবি আঁকে আনমনে। 
দুধে ভাতে বাংলার গ্রাম, কৃষকের মুখে হাসি, 
গোলা ভরা ধান, সবুজ শ্যামল এই বাংলায় 
চারিদিকে সুখ আর সুখ, মায়ের মুখের হাসি। 

কালোছায়া করে পথভ্রান্ত মগজ পঁচে গিয়ে 
চেয়ে দেখো নীল গগনে কালো মেঘ, শকুনের ইচ্ছে 
হায়েনার জিভে লালা, স্বপ্ন ডানায় উঁই পোকা বাঁধে ঘর! 
ওরা ভয়ংকর কাপুরষ আকাশ থেকে গুলি ছোঁড়ে 
নিরস্ত্র মানুষের বুক ঝাঁঝরা করে ক্ষমতা আঁকড়ে ধরে।  

আমি আশায় ঘর বাঁধি বিপ্লবী আলোর সলতে জ্বালি 
রাতের আঁধারে ওরা চুরি করে আমার নিলয় সিঁধ কাটি। 
ওরা আমার বক্ষ চিড়ে, হৃদপিণ্ড ফুঁড়ে স্বাধীনতা কেড়ে নিতে চায়
আমি জেগে আছি  অতন্দ্র প্রহরী, বাংলা আমার ঘর 
আমার স্বপ্ন ডানায় উঁই পোকা বাঁধে ঘর।

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা