Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৫, ৩ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকটে নতুন সময়সূচি

অফিস ৯টা–৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

অফিস ৯টা–৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়
ছবি: সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পাশাপাশি দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকটি জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত হয় এবং প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, নতুন সময়সূচি অনুযায়ী অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।

এছাড়া ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে জরুরি সেবা—যেমন হাসপাতাল, ফার্মেসি, হোটেল ও কাঁচাবাজার—এ সময়সীমার বাইরে থাকবে।

এর আগে বাংলাদেশ দোকান মালিক সমিতি রাত ৮টার মধ্যে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত জানালেও সরকারের নতুন নির্দেশনায় তা আরও কমিয়ে সন্ধ্যা ৬টায় নির্ধারণ করা হয়েছে।

সরকারের এই পদক্ষেপকে জ্বালানি সাশ্রয়ের কৌশল হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যুৎ ও জ্বালানির ওপর চাপ কমাতে সময়সূচির এ পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা