Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৪:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আল্লাহর বিধান অনুযায়ী চললে শান্তি প্রতিষ্ঠা সম্ভব

কালোবাজারি করলে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে: ধর্মমন্ত্রী

কালোবাজারি করলে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে: ধর্মমন্ত্রী
ছবি: সংগৃহীত

রমজান মাসে বাজার অস্থিতিশীল করা বা কালোবাজারি করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, যারা রমজানের পবিত্রতায় আঘাত হেনে কৃত্রিম সংকট সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়া হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ধর্মমন্ত্রী বলেন, আল্লাহর বিধান অনুযায়ী চললে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। কিন্তু আল্লাহর হুকুমের বাইরে গেলে কখনোই স্থিতিশীলতা আসবে না। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার বাজারে অনিয়ম ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তার ভাষায়, 

আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সে সব কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবো, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত কঠোর এবং জনগণের স্বার্থের প্রশ্নে আপস করেন না।

রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়ে কাজী কায়কোবাদ বলেন, এ মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। তিনি দেশবাসীকে দুই রাকাত নফল নামাজ আদায় করে দোয়া করার আহ্বান জানান, যাতে আল্লাহ তাআলা দেশকে হেদায়েত দান করেন এবং সরকার আল্লাহর নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা করতে পারে।

রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকি ও মজুতদারির বিরুদ্ধে সরকারের কঠোর নজরদারির কথাও উল্লেখ করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা