Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:০৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত: জয়সওয়াল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্কের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচনে বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান–কে। পাশাপাশি ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি ঢাকায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন এবং নরেন্দ্র মোদির একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

তিনি জানান, ওই চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে ভারতের সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। দুই দেশের বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার আশাও প্রকাশ করা হয়েছে সেখানে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও সাংস্কৃতিক বিনিময়সহ নানা ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। নতুন সরকারের অধীনে এসব ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর ও কার্যকর হবে বলে আশা করছে নয়াদিল্লি।

ব্রিফিংয়ে ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন রণধীর জয়সওয়াল। তিনি জানান, এ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হবে।

এদিকে, ব্রিফিংয়ে ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ভারত সরকার ইরানের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য প্রয়োজনীয় ভ্রমণ পরামর্শ (অ্যাডভাইজরি) জারি করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা
এবার একুশ মুক্ত : মির্জা ফখরুল
জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
৩৮ নারী সদস্যসহ জামায়াতের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ নবীন চিকিৎসকের যোগদান
ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা
মাতৃভাষা দিবসে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রফতানি বন্ধ
ভাষা শহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
‘আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ আব্বু’-আবেগঘন পোস্টে জায়মা রহমান
মাদক-চাঁদাবাজি দমনে পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত: জয়সওয়াল
‘চাঁদাকে কি জাতীয়করণ করা হলো?’-সেতুমন্ত্রীর বক্তব্যে প্রশ্ন জামায়াত আমিরের
একুশের চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
দোকানে হামলা-ভাঙচুর, স্বেচ্ছাসেবক দলের সদস্য গ্রেফতার
সূর্য উঠেছে, আলো কতদূর?