Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ২৩ এপ্রিল ২০২৬

সংসদকেই সিদ্ধান্তের কেন্দ্র করতে চান

জাতীয় স্বার্থে ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় স্বার্থে ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি: সংগৃহীত

জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিলো, সে শক্তিকেই কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজনৈতিক দল ও জনগণের যে ঐক্য ছিলো, সেটি এখনও জাতীয় স্বার্থে ধরে রাখা জরুরি।

সংসদকে দেশের সব আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতে সংসদের বাইরে থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার যে প্রবণতা ছিলো, তা থেকে বেরিয়ে এসে সংসদকেই কার্যকর সিদ্ধান্ত গ্রহণের মূল জায়গা হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

তিনি স্পষ্ট করে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার প্রধান প্ল্যাটফর্ম হবে সংসদ। সংসদের বাইরে থেকে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার সংস্কৃতি সরকার সমর্থন করে না।

দেশের জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সংকট নিয়ে নানা আলোচনা থাকলেও বোরো মৌসুমে কৃষিতে এর নেতিবাচক প্রভাব পড়েনি। তিনি উল্লেখ করেন, গত ১৪ এপ্রিলের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে আনা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় এ মূল্য নির্ধারণ করা হয়েছে, যাতে সাধারণ মানুষের ওপর চাপ কমে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেয়ার সময়ের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক বেশি স্থিতিশীল। পুলিশ বাহিনীকে জনবান্ধব ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নৈতিকভাবে উদ্বুদ্ধ করে জননিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি স্তরে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও সংসদকে আশ্বস্ত করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে ইরানের ‘ডলফিন’ সাবমেরিন মোতায়েন
হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি
পুলিশের জন্য ওভারটাইম ভাতা ও বিশেষ পদোন্নতির পরিকল্পনা
হাসিনার দোসরদের ‘দখলচেষ্টা’, সময় টিভি দিয়ে শুরু
নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরায়েল
হামে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৬,৮১৯
গাড়িতে গুগলের জেমিনি এআই, স্মার্ট ড্রাইভিং অভিজ্ঞতা
ভোট-পরবর্তী সহিংসতায় জ্বলছে পশ্চিমবঙ্গ
শার্শায় যুবক হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকাসহ আটক ৪
শুভেন্দু চাইলে হাসিনাকে বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন: আসিফ মাহমুদ
তামাক করকাঠামো সংস্কারে বাড়বে রাজস্ব, দাবি বিশেষজ্ঞদের
সংকট কাটছে না কারিনা কায়সারের, বিদেশে নেওয়ার চেষ্টা পরিবারের
স্থানীয় সরকার ভোটে মাঠে নামছে এনসিপি, ১০০ প্রার্থীর নাম ঘোষণা
হামে প্রাণহানি ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
সৌদি আরব পৌঁছেছেন ৫০,৪৯২ বাংলাদেশি হজযাত্রী
তাহিরপুর ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, ড্রেজার মালিকের কারাদন্ড
মেয়ের চিকিৎসায় শেষ সম্বল জমিও বিক্রি, অসহায় কায়সার হামিদ
বরগুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল, ঝুঁকিতে ২৫ হাজার মানুষ