Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২, ২১ মে ২০২৬

আপডেট: ২২:০৪, ২১ মে ২০২৬

স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় 

হাইকোর্টের রায় বাতিল চেয়ে সরকারের আপিল, শুনানি ৯ জুন

হাইকোর্টের রায় বাতিল চেয়ে সরকারের আপিল, শুনানি ৯ জুন
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে দেয়া হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল করেছে সরকার। এ বিষয়ে আগামী ৯ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২১ মে) আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব–এর চেম্বার আদালত শুনানির জন্য এ দিন ধার্য করেন।

আদালতে সরকারের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী শিশির মনির। তিনি জানান, হাইকোর্টের রায়ের ওপর কোনও স্থগিতাদেশ দেননি চেম্বার আদালত। তবে বিষয়টি শুনানির জন্য আগামী ৯ জুন আপিল বিভাগের ফুল কোর্টে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য ‘স্বতন্ত্র সচিবালয়’ প্রতিষ্ঠার নির্দেশ দেন। একই সঙ্গে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিষয়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদে আনা বিভিন্ন সংশোধনীকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে সেগুলো বাতিল করা হয়।

এরপর গত ৩০ নভেম্বর সাবেক অন্তর্বর্তী সরকার ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। পরে ১০ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট জামে মসজিদসংলগ্ন ৪ নম্বর প্রশাসনিক ভবনে সচিবালয়ের উদ্বোধন করেন। এরপর থেকেই সেখানে সচিবালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছিলো।

তবে চলতি বছরের ৯ এপ্রিল বিরোধী দলের আপত্তি নাকচ করে জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল’ পাস হয়। পরে গত ১৯ মে সরকার আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করে।

একই দিন জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিলুপ্ত সচিবালয়ে কর্মরত ১৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেয়া হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেট্রোরেলে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
ঈদের ছুটিতেও খোলা যেসব এলাকার ব্যাংক
তামাক নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ প্রশংসনীয়
জলঢাকায় ইউএনও মাঠে নামতেই উধাও যানজট
আদর্শ প্রজন্ম গঠনে প্যারিসে এমসি ইনস্টিটিউটের ব্যতিক্রমী আয়োজন
টুংটাং শব্দে মুখরিত বেনাপোলের কামারপল্লী
আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’
রায়পুরায় নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
লালগালিচার ঝলক পেরিয়ে শেষ হলো কান উৎসবের ৭৯তম আসর
ধর্মের আবরণে গুণ্ডামি-ভণ্ডামির রাজনীতি চলতে পারে না: আইনমন্ত্রী
ইসলামী ব্যাংকের নয়া চেয়ারম্যান খুরশীদ আলম
এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতার
রামিসা হত্যা মামলায় চার্জশিট গ্রহণ, ১ জুন শুনানি
ধর্ষণের পর প্রমাণ লোপাটে শিশুকে গোসল করালো যুবক
তামাকপণ্যে কর বাড়াতে অর্থমন্ত্রীর কাছে ২৬ সাংসদের ডিও লেটার
কান উৎসবে হোটেল কক্ষে নির্যাতনের শিকার ‘মিস ভেনেজুয়েলা’