Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ২১ মে ২০২৬

টানা ভারী বৃষ্টিতে চীনে বন্যা-ভূমিধস, নিহত ২১

টানা ভারী বৃষ্টিতে চীনে বন্যা-ভূমিধস, নিহত ২১
ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টিপাতের কারণে চীন–এর দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগে বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এবং বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজ।

মঙ্গলবার (১৯ মে) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) প্রচারিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা প্লাবিত এলাকা থেকে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন। কোথাও কোথাও নৌকা ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় এখনও বৃষ্টিজনিত দুর্যোগের ঝুঁকি অত্যন্ত বেশি রয়েছে। নতুন করে আরও বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে ১৫ কোটি ইউয়ান জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে সরকার।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর থেকে আসা আর্দ্র বাতাস একত্রিত হয়ে প্রায় এক হাজার কিলোমিটারেরও বেশি বিস্তৃত এলাকায় ভারী বৃষ্টিপাত সৃষ্টি করেছে। ফলে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও বাড়ছে।

স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেট্রোরেলে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
ঈদের ছুটিতেও খোলা যেসব এলাকার ব্যাংক
তামাক নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ প্রশংসনীয়
জলঢাকায় ইউএনও মাঠে নামতেই উধাও যানজট
আদর্শ প্রজন্ম গঠনে প্যারিসে এমসি ইনস্টিটিউটের ব্যতিক্রমী আয়োজন
টুংটাং শব্দে মুখরিত বেনাপোলের কামারপল্লী
আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’
রায়পুরায় নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
লালগালিচার ঝলক পেরিয়ে শেষ হলো কান উৎসবের ৭৯তম আসর
ধর্মের আবরণে গুণ্ডামি-ভণ্ডামির রাজনীতি চলতে পারে না: আইনমন্ত্রী
ইসলামী ব্যাংকের নয়া চেয়ারম্যান খুরশীদ আলম
এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতার
রামিসা হত্যা মামলায় চার্জশিট গ্রহণ, ১ জুন শুনানি
ধর্ষণের পর প্রমাণ লোপাটে শিশুকে গোসল করালো যুবক
তামাকপণ্যে কর বাড়াতে অর্থমন্ত্রীর কাছে ২৬ সাংসদের ডিও লেটার
কান উৎসবে হোটেল কক্ষে নির্যাতনের শিকার ‘মিস ভেনেজুয়েলা’