Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ২১ মে ২০২৬

আপডেট: ০০:৫১, ২১ মে ২০২৬

শেখ হাসিনাকে ডা. জাহিদের চ্যালেঞ্জ

‘সাহস থাকলে দেশে ফিরে আদালতের মুখোমুখি হোন’

‘সাহস থাকলে দেশে ফিরে আদালতের মুখোমুখি হোন’
ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুকে সাহস থাকলে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করুন। তিনি বলেন, সরকারও চায় শেখ হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হোন।

বুধবার (২০ মে) সকালে সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নির্মাণাধীন ক্রীড়া কমপ্লেক্স প্রকল্প এলাকা পরিদর্শন ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ৫ আগস্ট আমরা তার সাহস দেখেছি। তিনি দেশে ফিরে আসুন, আইসিটির মুখোমুখি হোন, আমরাও তাই চাই। আদালত যদি তাকে খালাস দেয়, তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন।

তিনি আরও বলেন, বুক ফুলিয়ে দেশে আসবেন, তার কত সাহস সেটাও আমরা দেখতে চাই।

অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন প্রশ্ন রেখে বলেন, গত ৫ আগস্ট যেভাবে তিনি দেশ ছেড়ে চলে গেছেন, এরপর তিনি কীভাবে দেশে ফিরবেন? একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের সাধারণ মানুষও চায় শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করুন।

বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি বলেন, দুর্নীতি করে কেউ পার পাবে না। এ প্রকল্পের পরিচালক আবদুল্লাহ আল মামুন যদি কোনও ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন, তাহলে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল মামুন–এর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে ঘটনাস্থলে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অভিযুক্ত প্রকল্প পরিচালক পর্যালোচনা সভায় অংশ না নিয়ে দ্রুত নিজের গাড়িতে করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেট্রোরেলে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
ঈদের ছুটিতেও খোলা যেসব এলাকার ব্যাংক
তামাক নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ প্রশংসনীয়
জলঢাকায় ইউএনও মাঠে নামতেই উধাও যানজট
আদর্শ প্রজন্ম গঠনে প্যারিসে এমসি ইনস্টিটিউটের ব্যতিক্রমী আয়োজন
টুংটাং শব্দে মুখরিত বেনাপোলের কামারপল্লী
আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’
রায়পুরায় নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
লালগালিচার ঝলক পেরিয়ে শেষ হলো কান উৎসবের ৭৯তম আসর
ধর্মের আবরণে গুণ্ডামি-ভণ্ডামির রাজনীতি চলতে পারে না: আইনমন্ত্রী
ইসলামী ব্যাংকের নয়া চেয়ারম্যান খুরশীদ আলম
এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতার
রামিসা হত্যা মামলায় চার্জশিট গ্রহণ, ১ জুন শুনানি
ধর্ষণের পর প্রমাণ লোপাটে শিশুকে গোসল করালো যুবক
তামাকপণ্যে কর বাড়াতে অর্থমন্ত্রীর কাছে ২৬ সাংসদের ডিও লেটার
কান উৎসবে হোটেল কক্ষে নির্যাতনের শিকার ‘মিস ভেনেজুয়েলা’