Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫

‘অপারেশন ডেভিল হান্ট’কে স্বাগত জানিয়েছেন গণঅধিকার পরিষদ

আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে: নুর

গণহত্যাকারী খুনির দলকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয় আগামীতে এমনই ফ্যাসিস্ট তৈরি হবে। আমরা বারবার ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাইনা। আমরা চাই এ ফ্যাসিবাদি ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটুক। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক।

আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে: নুর
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুর্বৃত্তদেরকে ধরার জন্য ঘোষিত 'অপারেশন ডেভিল হান্ট’কে স্বাগত জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর। তিনি বলেছেন, যারা আওয়ামীলীগের সাধারণ কর্মী-সমর্থক নিরীহ নেতা-কর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুনভাবে রাজনীতি করবে। কিন্তু ডাকাত, খুনি, সন্ত্রাসী আওয়ামী লীগের নামে এ দেশে রাজনীতি করার কোনও জায়গা নেই।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর ঈদগাহে উপজেলা গণ-অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিপি নূর বলেন, আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল, গণহত্যাকারী খুনির দল এদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয় আগামীর বাংলাদেশে এমনই ফ্যাসিস্ট তৈরি হবে। খুনি স্বৈরাচার তৈরি হবে। কাজেই আমরা বারবার ছাত্র জনতার রক্তে, শহিদদের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাইনা। আমরা চাই এ ফ্যাসিবাদি ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটুক। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক।

তিনি বলেন, দুর্বৃত্তদের ধরার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দেয়া হয়েছে। আমরা এ অভিযানকে স্বাগত জানাই। দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তদেরকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য সামরিক বাহিনী পুলিশ, র‌্যাব আইনশৃঙ্খলা বাহিনী ছাত্র-জনতা নাগরিক যৌথভাবে কাজ করবে। তবে নিরীহ একটা মানুষের সঙ্গেও অন্যায় করবেন না। কারও বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়া, কারও বিল্ডিং ভেঙে দেয়াকে আমরা সমর্থন করিনা। কারণ, পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়। ক্যুর পরে পাল্টা ক্যু হয়। বাংলাদেশেও ৭৫ পরবর্তী খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্যু পাল্টা ক্যু দেখেছি। বাংলাদেশের বর্তমান যে সময় এ সময়টা খুব বেশি ভালো ভাবার সময় না। এ সময় অস্থিরতা তৈরি করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য দেশি-বিদেশি নানা চক্র কাজ করছে। সে ক্ষেত্রে গণঅভ্যুত্থানের শক্তি সমূহকে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশকে বিনির্মাণের জন্য এখানে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করতে হবে।

তিনি বলেন এদেশে যারাই ক্ষমতায় আসে কেউ ভারতের গোলামি করে, কেউ পাকিস্তানের গোলামি করে। কেউ মার্কিনপন্থি, কেউ চীনপন্থি। কিন্তু আমরা বারবার বলেছি কোনো পন্থি হয়ে বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা যাবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা যাবেনা। বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ পন্থি রাজনৈতিক দল হতে হবে।

ভিপি নূর বলেন, আমি এখানে আসার পর কেউ একজন আমাকে একটি স্লিপ ধরিয়ে দিয়েছে। নতুন সিন্ডিকেট করে পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জের ভাড়া নাকি ৩০ থেকে ৫০ টাকা করেছে। ইউএনও সাহেব নাকি অনুমতিবিহীন এ গনহত্যার ছাত্র-জনতার ওপর হামলাকারী মামলার আসামি তাদের বালু উত্তোলনের ব্যবসার টেন্ডার দিয়েছেন। কোনও কোনও ক্ষেত্রে কোনও কোনও রাজনৈতিক দলের উৎপাতে মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এ লক্ষণ কিন্তু কারো জন্য ভালো না। বেশি দূর যাওয়া লাগবে না। খুব নিকট অতীতেই আওয়ামীলীগের নিষ্ঠুর পতন আপনারা দেখেছেন।

উপজেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও কিশোরগঞ্জ জেলা গণ-অধিকার পরিষদের আহবায়ক নাসির উদ্দিন লিটন প্রমুখ।

সবার দেশ/এমকেজে
 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা