Sobar Desh | সবার দেশ পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ০০:২২, ১৭ জুন ২০২৬

মায়ের নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনে বিএনপির এমপির উদ্যোগ

মায়ের নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনে বিএনপির এমপির উদ্যোগ
ছবি: সংগৃহীত

পাবনা-২ আসনের বিএনপির সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিবের আবেদনের পর একটি বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বেড়া উপজেলার ‘ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’-এর নাম পরিবর্তন করে তার মায়ের নামানুসারে ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ করার আবেদন করেছেন।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পাবনা জেলা প্রশাসকের কাছে নির্দেশনা পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রযোজ্য নীতিমালা অনুসরণ করে বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করতে হবে। পাশাপাশি নাম পরিবর্তনের যৌক্তিকতা, স্থানীয় বাস্তবতা ও প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ নামেই পরিচিত ছিলো। তবে ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক স্মারকের মাধ্যমে নাম পরিবর্তন করে ‘ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ রাখা হয়। বর্তমানে সে আগের নাম পুনর্বহালের লক্ষ্যে আবেদন করেছেন সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব।

শিক্ষা মন্ত্রণালয় তাদের নির্দেশনায় ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩)’-এর অনুচ্ছেদ ১৪.৫ অনুসরণের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে। মাঠ পর্যায়ের তদন্ত ও মতামতের ভিত্তিতেই বিদ্যালয়টির নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, পাবনা-২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে এ কে এম সেলিম রেজা হাবিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ লাখ ১৫ হাজার ৪০৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রথম হাফটাইম শো, মঞ্চ মাতালেন শাকিরা
ইয়ামালের ঝলক, প্রথমার্ধে চাপে আর্জেন্টিনা
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দিন পাটওয়ারী
জুলাইয়ের চেতনা দিয়ে রাজনীতি করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমরা হাসিনার আসার অপেক্ষায় আছি: আইনমন্ত্রী
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে: হাসনাত
সাইফুজ্জামানের ফ্ল্যাটে ৩০০ কোট, শত কামিজসহ বিলাসপণ্যের ভাণ্ডার
পাসপোর্টে জুলাই অভ্যুত্থানের স্মৃতি; ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত
কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেফতার
বগুড়ার আলোচিত ৩ ইউনিয়নের নতুন নাম অনুমোদন
ক্যানসারের কাছে হার, না ফেরার দেশে জেনিফার
নিষেধাজ্ঞা শিথিলে ৬ বিলিয়ন ডলারের তেল রফতানি করেছে ইরান
১০ গোলের রোমাঞ্চকর থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড
পাহাড় থেকে শহীদ জিয়ার লাশ ফেলার নির্দেশ
প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতলো বাংলাদেশের নারী হকি দল
৫ জেলায় বন্যার শঙ্কা, ভারি বৃষ্টির পূর্বাভাস
ইরানি হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত