Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

‘হামলাকারীদের থামান’—বিএনপিকে আসিফ মাহমুদ

‘হামলাকারীদের থামান’—বিএনপিকে আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন এলাকায় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগের সময় ভোট চুরির নির্বাচনের পর যেভাবে তাণ্ডব দেখা যেতো, বর্তমান পরিস্থিতি তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

তিনি বলেন, আপনারা যদি খেয়াল করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সফলতার ঠিক চার-পাঁচ ঘণ্টা পর আমরা ভিডিও বার্তার মাধ্যমে সারাদেশের মানুষকে আহ্বান জানিয়েছিলাম—ভিন্নমত থাকলেও কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। যারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের পুলিশের হাতে তুলে দিতে বলেছিলাম। বাড়িঘরে হামলা না করতে অনুরোধ করেছিলাম।

আসিফ মাহমুদ দাবি করেন, সে সময় জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দল একযোগে মাঠে নেমে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছিলো। কিন্তু এবারের পরিস্থিতিতে তিনি বিএনপির নীরব ভূমিকার সমালোচনা করেন।

তার ভাষ্য, এবার আমরা দেখলাম বিএনপি চুপচাপ থেকে বিষয়টি উপভোগ করছে। এটি চলতে থাকলে এর পরিণতি কী হতে পারে, তা আমরা চব্বিশ সালে দেখেছি।

তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা হামলাকারীদের থামান এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচনের পর সহিংসতার অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ: সংসদে সড়কমন্ত্রী
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, তদন্তে কমিটি
সরকারও আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত
ইসরায়েলকে চাপে রাখতে ঐক্যবদ্ধ ইউরোপ
খোকনের ওই আচরণ সঠিক ছিলো না: আইনমন্ত্রী
আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম