Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

দুর্বলের ওপর আক্রমণ মেনে নেয়া হবে না

নেতা কর্মীদের দায়িত্বশীল আচরণের পরামর্শ তারেক রহমানের

নেতা কর্মীদের দায়িত্বশীল আচরণের পরামর্শ তারেক রহমানের
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে এবং দলের নেতাকর্মীদের শান্তি ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন।

তারেক রহমান বলেন, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রকামী মানুষের। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। কোনও ধরনের বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না। দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেয়া হবে না। তিনি দলের নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন।

বিএনপি চেয়ারম্যান উল্লেখ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে পুনরায় সরাসরি ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তিনি ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা এবং দলীয়করণ করা প্রতিষ্ঠানগুলোকে সুশাসনমুখী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। প্রতিটি দলের প্রতি অভিনন্দন জানাই। আমাদের লক্ষ্য দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা।

সংবাদ সম্মেলনে দেশের গণতান্ত্রিক শক্তি, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশি-বিদেশি গণমাধ্যমকে নির্বাচনে অবদান রাখায় ধন্যবাদ জানানো হয়। তিনি ৭১-এর স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে ২০২৪ সালের গণতান্ত্রিক লড়াইয়ে শহীদ ও হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অবদানের কথা স্মরণ করেন।

তারেক রহমান দেশের অর্থনীতি সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠাকে সরকারের চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এছাড়া যুবক, নারী ও প্রতিবন্ধীসহ সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণের বিষয়েও গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিএনপি চেয়ারম্যান দেশের কূটনীতি বিষয়ে বলেন, সার্ককে পুনরায় কার্যকর করতে উদ্যোগ নেয়া হবে এবং চীন ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক দেশের স্বার্থ অনুযায়ী পরিচালিত হবে। তারেক রহমান সরকারের মূল অগ্রাধিকার হিসেবে অর্থনীতি সচল করা, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি এবং যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনার কথা জানান।

সংবাদ সম্মেলনের শেষে তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় চিহ্ন দেখান। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান।

তারেক রহমান স্পষ্ট করে বলেন, যেকোনও মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। আইন শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার। তিনি দেশের সকল গণতান্ত্রিক শক্তি এবং প্রবাসী বাংলাদেশিদেরও বিজয়ের অভিনন্দন জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তেল সংকটে স্বস্তি ‘তেল কই’ অ্যাপ
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ঢাকা ওয়াসার নতুন এমডি মুহা. মনিরুজ্জামান
সংসদের আসন্ন অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হবে
গাজায় অবরোধ ভাঙতে বাংলাদেশি ফ্লোটিলা, প্রধানমন্ত্রীর সংহতি
যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছেন বাসিন্দারা
বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
হাদি হত্যাকারীদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি
একসঙ্গে ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর
কাতার-সৌদি-দুবাই-বাহরাইনে ইরানের মুহুর্মুহু হামলা
সলিমপুর অভিযান: বোরকা পরে পালালেন শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন
রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২
হাদির হত্যাকারীদের গ্রেফতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার
যে কারণে নতুন ফেসবুক খুললেন ডাকসু নেত্রী জুমা
চট্টগ্রামে ভোর থেকে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান
হাদির খুনিদের দেশে এনে শাস্তির দাবি সাদিক কায়েমের
মোজতবা খামেনির প্রতি আনুগত্য ঘোষণা ইরানের বিপ্লবী গার্ডের
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি