Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:২৩, ২১ জানুয়ারি ২০২৬

সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট

শ্রীলঙ্কাকে উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ 

শ্রীলঙ্কাকে উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ 
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত রয়েছে। নারী দল আজ শ্রীলঙ্কাকে ৬–৩ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেছে। এর আগে পুরুষ দলও একই প্রতিপক্ষকে হারিয়ে জয়ী হয়েছে।

ব্যাংককের নন্থাভুরি স্টেডিয়ামে শুরুটা বাংলাদেশের জন্য কঠিন ছিলো। প্রথম কয়েক মিনিটে শ্রীলঙ্কা দুই গোলের লিড নিলেও অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে দ্রুত সমতা ফেরে। কৃষ্ণা রাণী সরকারের সহায়তায় সাবিনা জোড়া গোল করেন।

বিরতির পর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সাবিনা ও কৃষ্ণাদের দক্ষতা, গতি ও অভিজ্ঞতার সামনে শ্রীলঙ্কা টিকতে পারেনি। সাবিনার কর্নার থেকে সুমাইয়ার গোল করে লিড নিশ্চিত করেন। শেষ পাঁচ মিনিটে আরও তিনটি গোল যোগ করে ব্যবধান বাড়ায় লাল-সবুজের দল। এর মধ্যে সাবিনা দুই গোল করান, চতুর্থ গোলটি করেন কৃষ্ণা, এবং মাসুরা ও কৃষ্ণার আরও একটি করে গোল নিশ্চিত করে বড় জয়। খেলার শেষ মুহূর্তে শ্রীলঙ্কা একটি গোল করে ব্যবধান কমাতে সক্ষম হয়।

এ টুর্নামেন্টে সাতটি দেশ অংশ নিচ্ছে, প্রত্যেক দল ছয়টি করে ম্যাচ খেলবে। চার ম্যাচ শেষে নারী দলের সংগ্রহ ১০ পয়েন্ট, এবং পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে বাকি দুই ম্যাচ রয়েছে। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই চ্যাম্পিয়ন হবে। পুরুষ দলের চার ম্যাচ শেষে পয়েন্ট ৭।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার