Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

নিজ হাতে ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির

নিজ হাতে ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

নির্বাচনের পর নিজ হাতে ব্যানার ও ফেস্টুন অপসারণ শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেয়া পোস্টে বলা হয়েছে, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকা-১৫ আসন এলাকায় (মিরপুর-কাফরুল) নির্বাচনি ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ হাতে অপসারণ করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে তিনি প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জয় লাভ করেন।

এদিকে নির্বাচন কমিশনের (ইসি) ২০২৫ সালের নতুন আচরণবিধি অনুযায়ী, নির্বাচন-পরবর্তী ও পূর্ববর্তী প্রচারসামগ্রী দ্রুত অপসারণ করতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। বিজয়ী প্রার্থীকে নিজ দায়িত্বে নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রুততম সময়ে ব্যানার ও ফেস্টুন সরানোর নির্দেশনা রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রচার সামগ্রী অপসারণ না করলে সিটি করপোরেশন ও পৌরসভা কর্তৃপক্ষ সরাসরি অভিযান চালিয়ে তা অপসারণ করে। জামায়াত আমিরের এ উদ্যোগকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখানো হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তেল সংকটে স্বস্তি ‘তেল কই’ অ্যাপ
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ঢাকা ওয়াসার নতুন এমডি মুহা. মনিরুজ্জামান
সংসদের আসন্ন অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হবে
গাজায় অবরোধ ভাঙতে বাংলাদেশি ফ্লোটিলা, প্রধানমন্ত্রীর সংহতি
যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছেন বাসিন্দারা
বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
হাদি হত্যাকারীদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি
একসঙ্গে ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর
কাতার-সৌদি-দুবাই-বাহরাইনে ইরানের মুহুর্মুহু হামলা
সলিমপুর অভিযান: বোরকা পরে পালালেন শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন
রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২
হাদির হত্যাকারীদের গ্রেফতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার
যে কারণে নতুন ফেসবুক খুললেন ডাকসু নেত্রী জুমা
চট্টগ্রামে ভোর থেকে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান
হাদির খুনিদের দেশে এনে শাস্তির দাবি সাদিক কায়েমের
মোজতবা খামেনির প্রতি আনুগত্য ঘোষণা ইরানের বিপ্লবী গার্ডের
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি