Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১১, ২৫ মে ২০২৬

আপডেট: ০২:১৩, ২৫ মে ২০২৬

ঈদের ছুটিতেও খোলা যেসব এলাকার ব্যাংক

ঈদের ছুটিতেও খোলা যেসব এলাকার ব্যাংক
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলেও দেশের বিভিন্ন কোরবানির পশুর হাট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৫ মে) থেকে আগামী ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি চলাকালেও রাজধানীসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের নির্ধারিত পশুর হাট এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা ও অস্থায়ী বুথ খোলা থাকবে। ঈদুল আজহার আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়।

চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন এবং রংপুর সিটি করপোরেশনের আওতায় কোরবানির পশুর হাট পরিচালিত হবে। এসব হাটে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়। তাই ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে ব্যাংকিং সহায়তা চালু রাখা জরুরি।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, হাটসংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা এবং অস্থায়ী বুথের মাধ্যমে পশু ক্রয়-বিক্রয়ের অর্থ সহজে জমা ও উত্তোলনের সুবিধা নিশ্চিত করতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে:

  • বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা
  • মিরপুর সেকশন-৬, ইস্টার্ন হাউজিং এলাকা
  • মিরপুর কালশী বালুর মাঠ
  • ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকা
  • বাড্ডার স্বদেশ প্রপার্টির খালি জায়গা
  • পূর্ব হাজীপাড়া, ইশরা মাদ্রাসার পাশের এলাকা
  • উত্তরা দিয়াবাড়ী বউ বাজার এলাকা
  • গাবতলী পশুর হাট
  • খিলক্ষেত মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিমপাড়া
  • বড় বেরাইদে বসুন্ধরা গ্রুপের খালি জায়গা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত হাটগুলো:

  • কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পানির পাম্প পর্যন্ত এলাকা
  • মোস্তমামি মোড় সংলগ্ন গ্রীণ বনশ্রী হাউজিং
  • ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ-পূর্ব পাশ
  • রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন এলাকা
  • পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিমপাড় নদীর তীর
  • খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন এলাকা
  • শিকদার মেডিক্যাল সংলগ্ন এলাকা
  • গোলাপবাগ আউটফল স্টাফ কোয়ার্টার এলাকা
  • আমুলিয়া মডেল টাউন
  • সারুলিয়া
  • সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের অস্থায়ী পশুর হাট

এছাড়া চট্টগ্রামের বিবির হাট ও সাগরিকা, রংপুরের লালবাগ সদর হাট, খুলনার জোড়া হাট এবং রাজশাহীর সিটি হাট এলাকায়ও ব্যাংকিং সেবা চালু থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেট্রোরেলে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
ঈদের ছুটিতেও খোলা যেসব এলাকার ব্যাংক
তামাক নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ প্রশংসনীয়
জলঢাকায় ইউএনও মাঠে নামতেই উধাও যানজট
আদর্শ প্রজন্ম গঠনে প্যারিসে এমসি ইনস্টিটিউটের ব্যতিক্রমী আয়োজন
টুংটাং শব্দে মুখরিত বেনাপোলের কামারপল্লী
আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’
রায়পুরায় নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
লালগালিচার ঝলক পেরিয়ে শেষ হলো কান উৎসবের ৭৯তম আসর
ধর্মের আবরণে গুণ্ডামি-ভণ্ডামির রাজনীতি চলতে পারে না: আইনমন্ত্রী
ইসলামী ব্যাংকের নয়া চেয়ারম্যান খুরশীদ আলম
এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতার
রামিসা হত্যা মামলায় চার্জশিট গ্রহণ, ১ জুন শুনানি
ধর্ষণের পর প্রমাণ লোপাটে শিশুকে গোসল করালো যুবক
তামাকপণ্যে কর বাড়াতে অর্থমন্ত্রীর কাছে ২৬ সাংসদের ডিও লেটার
কান উৎসবে হোটেল কক্ষে নির্যাতনের শিকার ‘মিস ভেনেজুয়েলা’