Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৫, ২৮ জুন ২০২৫

বাংলাদেশ থেকে পাটজাত পণ্য ও কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

বাংলাদেশ থেকে পাটজাত পণ্য ও কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা  ভারতের
ছবি: সংগৃহীত

ভারত স্থলপথে বাংলাদেশ থেকে পাটজাত পণ্য ও বুননকৃত কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, স্থলবন্দর ব্যবহার করে এ পণ্য আমদানি করা যাবে না। তবে মহারাষ্ট্রের নহাভা শেভা সমুদ্রবন্দর দিয়ে এ পণ্য আমদানি অব্যাহত থাকবে। শুক্রবার (২৭ জুন) সকালে নয়াদিল্লি থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এর আগে, গত মে মাসে ভারত স্থলপথে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতেও একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। সে সময়ও শুধুমাত্র নহাভা শেভা ও কলকাতা সমুদ্রবন্দর দিয়ে তৈরি পোশাক আমদানির অনুমতি দেয় দেশটি। বাংলাদেশ প্রতিবছর প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক ভারতে রপ্তানি করে। স্থলপথে এ পণ্যের আমদানি বন্ধের ফলে রপ্তানিখাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের উদ্দেশ্যে পরিবহন করা পণ্যের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে নেপাল ও ভুটান হয়ে বাংলাদেশ থেকে ভারতে পুনঃরপ্তানির অনুমতি থাকবে না।

সবার দেশ/এফএস 
 

শীর্ষ সংবাদ:

হুমকি উপেক্ষা করে মধ্যরাতে উত্তাল চুয়েট
প্রেস ক্লাবের কমিটি, অনুমোদন দিলেন বিএনপির এমপি
রূপপুরে ইউরেনিয়াম জ্বালানি আসছে অক্টোবরে: রোসাটম
গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর, বৈঠকে ইরান
হাফ প্যান্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি, সাড়া ১৬০০ জনের
কাতারের এলএনজি বন্ধ, চাপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান
বরেণ্য সাংবাদিক গাজীউল হাসান খানের জন্মদিন উদযাপন
রাড্ডা ক্লিনিক দখলকারীরাই এখন পরিষ্কার করছে: আসিফ মাহমুদ
আ.লীগের সাবেক এমপির বাসায় ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আটক
বাংলাদেশি পাটপণ্যে ভারতে সর্বোচ্চ ৪৪৫ ডলার শুল্ক
মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির
তরুণদের হৃদরোগ ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর আহ্বান
জামিন হয়নি এমপি নজরুলের, রিমান্ড শেষে কারাগারে
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফের রিট
নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্টে হাইকোর্টের রুল
চাঁদাবাজি ঠেকাতে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাতের