ফুলবাড়ীর বউ মেলা, পুরুষের প্রবেশ নিষেধ
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় ৭০ বছরের ঐতিহ্যবাহী বউ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার বিশেষত্ব হলো, এখানে দর্শনার্থী ও ক্রেতা হিসেবে শুধু নারীরাই প্রবেশ করতে পারেন। পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও দোকান নিয়ে বসেছেন নারী ও পুরুষ উভয় বিক্রেতা। নারীদের নির্ভয়ে ঘোরাফেরা ও কেনাকাটার সুযোগ করে দিতে প্রতিবছর আয়োজন করা হয় ব্যতিক্রমী এ মেলার।
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০০:২০