Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫২, ২৭ মে ২০২৬

স্বাভাবিক হলো যান চলাচল

উত্তরা মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুরহাট উচ্ছেদ

উত্তরা মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুরহাট উচ্ছেদ
ছবি: ভিডিও থেকে নেয়া

রাজধানীর উত্তরা মেট্রোরেল স্টেশন-এর নিচে সড়ক দখল করে বসানো অবৈধ কোরবানির পশুরহাট উচ্ছেদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানের পর ওই এলাকায় দীর্ঘ সময়ের যানজট কেটে গিয়ে স্বাভাবিক হয়েছে যান চলাচল।

মঙ্গলবার (২৬ মে) ডিএমপির উত্তরা বিভাগ দিয়াবাড়ি পশুরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচালিত দিয়াবাড়ি পশুরহাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক কোরবানির পশু আনা হয়েছে। তবে নির্ধারিত সীমানা অতিক্রম করে মূল সড়ক ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু বেঁধে রাখায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিলো।

তিনি বলেন, জনভোগান্তি কমাতে ডিএমপির উত্তরা বিভাগ তাৎক্ষণিকভাবে সড়ক দখলমুক্ত করার উদ্যোগ নেয়। মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশু সরিয়ে ডাইভারশনের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানের পর হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কোনওভাবেই সড়ক দখল করে পশুরহাট বসানো বা পশু রাখার সুযোগ দেয়া হবে না বলে জানিয়ে দেয়া হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে আরও বলা হয়, এ নির্দেশনা অমান্য করা হলে পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইজারাদারের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প