Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:২৮, ৮ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ে ভালোবাসায় ভাসালো বার্সা

মেসির বিদায়ে ভালোবাসায় ভাসালো বার্সা
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তিতে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছে তার শৈশব ও কৈশোরের ক্লাব বার্সেলোনা। বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় লেখার পর মেসিকে বিশেষভাবে স্মরণ করেছে কাতালান ক্লাবটি।

মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশি বাজার পর বার্সেলোনা তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় একাধিক ভাষায় মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্তা প্রকাশ করে। আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মেসি। দলের জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করিয়েছেন তিনি।

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচটি শুরু থেকেই নজরে রেখেছিল বার্সেলোনা। ম্যাচের আগে ক্লাবটির অফিসিয়াল কাভারেজে আর্জেন্টিনা দলের অনুশীলনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। এরপর আন্তর্জাতিক ফুটবলে মেসির অধ্যায়ের সমাপ্তি ঘটতেই সাবেক অধিনায়ককে স্মরণ করে বিশেষ বার্তা দেয় ক্লাবটি।

বার্সেলোনা তাদের বার্তায় মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা তুলে ধরে লিখেছে, 

২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক থেকে শুরু করে আলবিসেলেস্তেদের হয়ে এমন এক অবিস্মরণীয় ক্যারিয়ার, যেখানে প্রতিটি পদক্ষেপে ইতিহাস লেখা হয়েছে। অভিনন্দন লিও, আর্জেন্টিনার জার্সিকে আরও প্রতীকী ও কিংবদন্তিতুল্য করে তোলার জন্য।

বার্সেলোনার ইতিহাসের সঙ্গে মেসির নাম অবিচ্ছেদ্য। ক্লাবটির হয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্য ও ব্যক্তিগত অর্জনের পাশাপাশি আর্জেন্টিনার হয়েও তিনি পূর্ণ করেছেন একের পর এক স্বপ্ন। আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ অপেক্ষার পর শিরোপা জয়ের মাধ্যমে দেশের ফুটবলেও নিজের উত্তরাধিকারকে আরও সমৃদ্ধ করেছেন এ আর্জেন্টাইন তারকা।

আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ তাই শুধু একটি ম্যাচের সমাপ্তি নয়, বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত এক অধ্যায়েরও পর্দা নামা। ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক অঙ্গনে তার দীর্ঘ পথচলা এবং অর্জন ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির
যুক্তরাষ্ট্রে সমুদ্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জনের মৃত্যু
আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট
শিয়ালের হামলায় মারা গেলো বিজলী
মেডিক্যালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হবে চীন: ড. লিউ ইউইন
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ঢাকার শেরাটনে কিউএসের আয়োজন
তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা
১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল