Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ২৩ নভেম্বর ২০২৬

বিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগ

বিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগ
ছবিঃ সংগৃহীত

নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনে (বিআইডব্লিউটিসি) চার ক্যাটাগরির পদে ৩৩ জন নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৪ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। পদ অনুযায়ী বেতন স্কেল ২০ হাজার থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।

পদ ও যোগ্যতা

১. উপ-নৌ অধীক্ষক

- পদসংখ্যা: ১টি।
- বেতন: গ্রেড-৪ (১,০০,০০০-১,৪২,৪০০ টাকা)।
- যোগ্যতা: মাস্টার মেরিনার (এফজি) অথবা প্রথম মেট সার্টিফিকেট অব কম্পিটেন্সিসহ সমুদ্রগামী জাহাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার (নির্বাহী শাখা) হিসেবে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে।
- বয়স: ২৭ থেকে ৪০ বছর।

২. প্রথম শ্রেণির মাস্টার

- পদসংখ্যা: ৩টি।
- বেতন: গ্রেড-১০ (৩২,০০০-৭৭,৩০০ টাকা)।
- যোগ্যতা: এসএসসি পাস এবং প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অব কম্পিটেন্সি থাকতে হবে। কর্ণফুলী ও পশুর এনডোর্সমেন্টধারীরা অগ্রাধিকার পাবেন।
- বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

৩. দ্বিতীয় শ্রেণির মাস্টার

- পদসংখ্যা: ১৬টি।
- বেতন: গ্রেড-১১ (২৫,০০০-৬০,৫০০ টাকা)।
- যোগ্যতা: এসএসসি পাস এবং দ্বিতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অব কম্পিটেন্সি থাকতে হবে।
- বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

৪. লাইন গ্যাং লস্কর

- পদসংখ্যা: ১৩টি।
- বেতন: গ্রেড-২০ (২০,০০০-৪৮,৪০০ টাকা)।
- যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়স: ১৮ থেকে ৩২ বছর।

বয়স গণনার তারিখ ২৫ নভেম্বর ২০২৬।

আবেদন ফি

পদ অনুযায়ী আবেদন ফি ও সার্ভিস চার্জসহ মোট টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।

- উপ-নৌ অধীক্ষক ও প্রথম শ্রেণির মাস্টার: ২২৩ টাকা।
- দ্বিতীয় শ্রেণির মাস্টার: ১৬৮ টাকা।
- লাইন গ্যাং লস্কর: ৫৬ টাকা।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য ফি ও সার্ভিস চার্জসহ ৫৬ টাকা দিতে হবে। আবেদন ফি অফেরতযোগ্য।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত নিয়মে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

আবেদনের সময়সূচি

- আবেদন শুরু: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
- আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।
- ফি জমা: আবেদনপত্র জমার ৭২ ঘণ্টার মধ্যে।

সরকারি চাকরিতে আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে নিজ নিজ পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
‘সাপকে বিশ্বাস করা যায়, আ.লীগকে নয়’— ভাইরাল খালেদা জিয়ার বক্তব্য
হজের নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, আলোচনায় জুলাই সনদ
সরকারের নির্লিপ্ততায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হচ্ছে: নাহিদ