Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০১:২০, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ০১:২৪, ১৯ নভেম্বর ২০২৬

প্রতিযোগিতা কমিশনে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর

প্রতিযোগিতা কমিশনে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত দুটি পদে মোট ১০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ নভেম্বর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২১ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

পদের নাম ও সংখ্যা

১. ব্যক্তিগত সহকারী

- পদসংখ্যা: ৬টি।
- গ্রেড: ১৪।
- বেতন স্কেল: ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি।
- দক্ষতা: কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ লেখার গতি থাকতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা প্রয়োজন।

২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

- পদসংখ্যা: ৪টি।
- গ্রেড: ১৬।
- বেতন স্কেল: ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- দক্ষতা: কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে। এ ছাড়া ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ২১ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

সব পদের জন্য আবেদন ফি ১০০ টাকা। এর সঙ্গে ১২ টাকা সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে।

তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা। সার্ভিস চার্জ ৬ টাকাসহ তাদের মোট ৫৬ টাকা দিতে হবে।

টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। জমা দেওয়া আবেদন ফি ফেরতযোগ্য নয়।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন শুরুর তারিখ ২২ নভেম্বর ২০২৬।

আবেদনের শেষ সময় ২১ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্তাবলি ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের নিজস্ব ওয়েবসাইট এবং টেলিটকের জব পোর্টালে  পাওয়া যাবে।

আবেদনের আগে প্রার্থীদের পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত যাচাই করে নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

যে মসজিদ থেকে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু
প্রতিযোগিতা কমিশনে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর
আমাজনের বন থেকে খাবার চাইতে লোকালয়ে ২০ আদিবাসী
দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস