Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৭, ৫ আগস্ট ২০২৫

মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১১ জন

মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১১ জন
ছবি: সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুন বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সোয়া ২টার দিকে জুলাই ঘোষণাপত্র মঞ্চের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন গার্মেন্টকর্মী হাবিবুল্লাহ হাবিব (২৩), মনসুর ইসলাম (৩৭), শিক্ষার্থী মিশু (২৩), আব্দুল্লাহ আল মিহাদ (১৭), মাহমুদুল হাসান, রাহাত (২০), পলাশ (২১), ইয়াসিন আরাফাত (২৫), বেল্লাল হোসেন (৪৫), গার্মেন্টকর্মী শরিফুল ইসলাম (৩২) এবং আসিফ হোসেন আকাশ (২১)। তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী বেল্লাল হোসেন জানান, গত বছরের এ দিনে শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে গিয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করতে মঞ্চের সামনে হেলিকপ্টারের মতো আকৃতির একটি গ্যাস বেলুন তৈরি করা হয়। বেলুন টানাটানির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে, এতে অন্তত ১০ জন দগ্ধ হন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধদের কারও অবস্থা গুরুতর নয়, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান