Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩, ২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা

অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশতিয়াক শাহরিয়ার অপ্রতীমের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপ্রতীমের লাশের ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে। পুলিশের ধারণা, শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনটি বন্ধ হয়ে যাওয়ার সময়ের কাছাকাছি অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে।

তবে তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, অপ্রতীমের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপ্রতীমের মায়ের আইফোনটির সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। এরপর ফোনটির আর কোনও অবস্থান পাওয়া যায়নি। পুলিশের ধারণা, ওই সময়ের পরপরই অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ী এলাকার ভাড়া বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বের হয় ১৩ বছর বয়সী অপ্রতীম। বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে সে বাসা থেকে বের হয়েছিলো। কিন্তু এরপর আর বাসায় ফেরেনি।

সন্তান নিখোঁজ হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন অপ্রতীমের মা নাহিদা বেগম। এরপর অপ্রতিমকে উদ্ধারে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়।

নিখোঁজের পর অপ্রতিমের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে সামাজিক বনায়ন এলাকায় ফোনটির সর্বশেষ অবস্থান শনাক্ত হয়।

শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে সানন্দা এলাকার একটি টিলা থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশি তদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশটি কোটবাড়ীর গন্ধমতী এলাকায় অপ্রতীমের ভাড়া বাসায় নেয়া হয়।

এর আগে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপ্রতীমের সঙ্গে এক তরুণকে দেখা যাওয়ার পর তুহিন নামে এক তরুণকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদ নামে আরও দুজনকে আটক করা হয়। পরে তিনজনকেই গ্রেফতার দেখানো হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

অপ্রতীমের ব্যবহৃত আইফোন উদ্ধারের পর তদন্তে নতুন তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের সঙ্গে গ্রেফতার তিনজনের কী ধরনের সম্পৃক্ততা রয়েছে, কীভাবে অপ্রতীমকে হত্যা করা হয়েছে এবং হত্যার সুনির্দিষ্ট কারণ কী—এসব বিষয়ে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু জানানো হচ্ছে না।

অপ্রতীম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলো। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।

১৩ বছরের কিশোর অপ্রতীমের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী