Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

মেট্রোরেল সেবা বন্ধের হুমকি

মেট্রোরেল সেবা বন্ধের হুমকি
ফাইল ছবি

চাকরিবিধি চূড়ান্ত করতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মেট্রোরেল পরিচালনকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মীরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা ঘোষণা দিয়েছেন, স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে।

‘ডিএমটিসিএলে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীগণ’ ব্যানারে দেয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ণ করতে গত ১২ সেপ্টেম্বর নির্দেশনা দেন। সে অনুযায়ী ৬০ দিনের মধ্যে বিধিমালা প্রণয়ন করে সড়ক বিভাগে পাঠানোর সিদ্ধান্ত আসে ডিএমটিসিএলের ৬০তম বোর্ড সভায়। এরপর পাঁচ মাস পার হলেও ‘রহস্যজনক কারণে’ সে বিধিমালা প্রণয়ন করা হয়নি। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমটিসিএলের ২০০ জনেরও বেশি দেশি-বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। ফলে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিধিমালা প্রণয়নে গত ১৩ ফেব্রুয়ারি জোর দাবি জানানোর পর সোমবার পর্যন্ত ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার ওপর বিশদ আলোচনা করেছে। খসড়া চাকরি বিধিমালা সংশোধন করে দ্রুত বোর্ড মিটিংয়ের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ বিধিমালা প্রণয়ন করবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাবাসী মেট্রোরেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ দায়ী থাকবে।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, বিষয়টি নিয়ে কাজ করছেন তারা, দ্রুতই সমাধান হবে।

তিনি বলেন, সার্ভিস রুল চালুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এটা চূড়ান্ত হওয়ার পথে আছে। একটা কমিটি করা হয়েছে, তারা দেখার পর সেটি বোর্ডে যাবে। সার্ভিস রুলটা হওয়ার দরকার ছিলো, কিন্তু এতদিনেও হয়নি এটা ব্যর্থতা। আগামী তিনদিনের মধ্যে হয়তো হবে না। আমরা তাদের সঙ্গে কথা বলছি। এটার প্রক্রিয়া আছে- এটা শেষ হতে যতদিন সময় লাগে…চাকরি বিধিমালা হবে।

সবার দেশে/এমকেজে

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব