Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৫, ১৫ অক্টোবর ২০২৬

মহাপরিচালকের ক্ষোভ প্রকাশ

জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১১টার দিকে জাদুঘরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। তিনি বলেছেন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জাদুঘরের কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান গণমাধ্যমকে জানান, জাদুঘরের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিলো। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। ককটেলটি একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়লে চালক আহত হন।

আহত চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

উপকমিশনার মো. ইবনে মিজান বলেন, ঘটনাস্থলে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। তবে আশপাশের এলাকার ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে কারা এবং কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

এদিকে জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। যগণমাধ্যমকে তিনি বলেন, জাদুঘরের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন সিএনজিচালিত অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে এহসান মাহমুদ বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তারা মূলত জাদুঘরের কার্যক্রমকে ভয় পাচ্ছে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জাদুঘরের কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

মহাপরিচালক আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নাশকতা বা হামলার আশঙ্কা রয়েছে—এ বিষয়টি দেশের মানুষ বুঝতে পারছে। তার দাবি, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেদের আরও ঘৃণিত করবে।

তবে জাদুঘরের নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়ে এহসান মাহমুদ বলেন, জাদুঘরের বাইরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে তারা সচেষ্ট থাকবেন।

ঘটনার পর জাদুঘরের নিরাপত্তা এবং জনবহুল সড়কে এ ধরনের বিস্ফোরক নিক্ষেপের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব