Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৪, ৭ মার্চ ২০২৫

রিকশাচালককে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ

রিকশাচালককে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আটক সে রিকশা চালককে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৭ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়ে যান আসিফ মাহমুদ।

জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সংগঠনটির একজনকে মারতে দেখা গেছে এক রিকশাচালককে। সে সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। এরপরই আটকের দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পরে অনেকেই তার মুক্তির দাবি করেন। 

এ বিষয়ে একটি তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করার কথা থাকলেও সে ব্রিফিংটি হয়নি।

এর আগে, শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।

মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এ সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ারশেল গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হয়ে যায় হিযবুত তাহরীরের কর্মীরা।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ