পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করবো: নাহিদ ইসলাম
রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ সমাবেশ থেকে বিএনপি সরকারের কঠোর সমালোচনা করে পতিত আওয়ামী লীগ সরকার ও বর্তমান সরকারকে রাজনৈতিকভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে একটি স্বৈরাচারকে বিদায় করার পর দেশে নতুন স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে। তবে পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচার—দুই শক্তিকেই পরাজিত করা হবে।