Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৫, ২৯ এপ্রিল ২০২৫

দয়াগঞ্জে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

দয়াগঞ্জে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার দয়াগঞ্জ এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ হুমায়ুন (৪০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যানবাহন শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

গত সোমবার (২৮ এপ্রিল) সকালে সংবাদ পেয়ে পুলিশ দয়াগঞ্জের হাজী চান মিয়া রোডের ৭১/সি নম্বর ভবনে পৌঁছে। সেখানে ভবনের নিচতলার গেটের ভেতরে গলায় ফাঁস দেয়া অবস্থায় হুমায়ুনের লাশ দেখতে পায় তারা। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, হুমায়ুন ওই ভবনের তৃতীয় তলায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আমরা লাশ উদ্ধার করেছি। এটি আত্মহত্যা, না কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে—তা এখনো নিশ্চিত নই। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব