Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ৩ জুলাই ২০২৫

এক মাসে তৃতীয় ঘটনা

এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ 

এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ 
ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এক মাসের ব্যবধানে এটি একই স্থানে তৃতীয়বারের মতো এমন ঘটনা।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাংলামটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির জানান, ওই সময় ঢাকা মহানগরীর ‘জুলাই পদযাত্রার’ জন্য প্রস্তুত রাখা গাড়ির পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে গাড়ির কিছুটা ক্ষতি হলেও কেউ আহত হননি।

ঘটনার পরপরই এনসিপি নেতারা প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে দ্রুত তদন্ত ও দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এর আগে, গত ২৪ জুন রাতে একই স্থানে ককটেল বিস্ফোরণে চারজন আহত হন। সেসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ঘটনাস্থলে ছিলেন। তার আগের রাতেও একই ধরনের বিস্ফোরণের অভিযোগ তুলেছিলো এনসিপি।

এনসিপি নেতাদের অভিযোগ, একের পর এক এমন ঘটনার পরও প্রশাসন এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ