Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৮, ২৪ জুন ২০২৫

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণের সময় তিনজন আহত হন।

আহতরা হলেন- এনসিপির ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব এবং শ্রমিক উইংয়ের নেতা শফিকুল ইসলাম। তাদের কান ও চোখে আঘাত লেগেছে বলে জানা গেছে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ রানা জানান, দলীয় কেন্দ্রীয় কার্যালয় রূপায়ন টাওয়ার থেকে আখতার হোসেন বের হওয়ার সময় সাদা রঙের একটি প্রাইভেটকার থেকে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে। বিস্ফোরণের পরপরই তারা দ্রুত পালিয়ে যায়।

তিনি বলেন, আমাদের নেতা আখতার হোসেনকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলার প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

এ ঘটনায় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, রূপায়ন টাওয়ারের সামনে বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ককটেল বিস্ফোরণ। তবে এটি ককটেল না পটকাজাতীয় কিছু ছিল, তা পরীক্ষা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আখতার হোসেনকে লক্ষ্য করে হামলা হয়েছে কি না, তা নিশ্চিত হতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগেও রোববার রাতে এনসিপি কার্যালয়ের সামনে একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিলো বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, দলের নিবন্ধন ইস্যুতে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। এতে রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। জনগণের মনে আতঙ্ক ছড়াতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে দলটির পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ