Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ২৪ জুলাই ২০২৫

উত্তরায় বিমান দুর্ঘটনা

নিখোঁজের ৪ দিন পর ওহির মা প্রিয়ার লাশ শনাক্ত

নিখোঁজের ৪ দিন পর ওহির মা প্রিয়ার লাশ শনাক্ত
ফাইল ছবি

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ হওয়া তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার লাশ শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার চার দিন পর বৃহস্পতিবার (২৪ জুলাই) ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার লাশ শনাক্ত হয়।

আফসানা প্রিয়া ছিলেন গাজীপুরের কালিয়াকৈরের মেদিয়াশুলাই গ্রামের ওহাব মৃর্ধার স্ত্রী। গত ২১ জুলাই দুপুরে মর্মান্তিক ওই দুর্ঘটনার সময় থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সিআইডির ডিএনএ ল্যাবের একটি দল সিএমএইচ-এ রক্ষিত অশনাক্ত লাশ ও দেহাংশ থেকে মোট ১১টি নমুনা সংগ্রহ করে। এসব নমুনা বিশ্লেষণ করে ৫ জন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। শনাক্ত হওয়া লাশগুলোর মধ্যে একজন হলেন আফসানা প্রিয়া।

নিহতের দেবর দুলাল মৃর্ধা তার লাশ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আফসানা প্রিয়া তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে আফসান ওহির সঙ্গেই মাইলস্টোন স্কুলে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি নিহত হয়েছেন এবং বহু মানুষ নিখোঁজ রয়েছে। শনাক্ত না হওয়া আরও লাশ ও দেহাংশের ডিএনএ পরীক্ষার কাজ চলমান রয়েছে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব