Sobar Desh | সবার দেশ কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

কেরানীগঞ্জে প্রেমিক আটক

ছিনতাই নয়, পরকীয়ার বলি নারী

ছিনতাই নয়, পরকীয়ার বলি নারী
ছবি: সবার দেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারীর মৃত্যুর ঘটনা ঘটেনি। পরকীয়া প্রেমিকের বটির কোপে মৃত্যু হয়েছে সীমা বেগম নামের ওই নারীর। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরকীয়া প্রেমিক ইমাম হোসেনকে আটক করা হয়েছে।

তিনি জানান, নিহত নারী সীমা বেগমের সঙ্গে ইমাম হোসেনের পরকীয়া সম্পর্ক ছিলো। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সীমা বেগমের বাসায় আসেন ইমাম। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বটি দা দিয়ে সীমা বেগমে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ইমাম হোসেন। 

তিনি আরো জানান, খবর পেয়ে সীমা বেগমকে উদ্ধার করে মিডফোর্ট হাসপাতালে পাঠানো হলে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, স্থানীয়দের সহযোগিতায় ইমাম হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
‘সাপকে বিশ্বাস করা যায়, আ.লীগকে নয়’— ভাইরাল খালেদা জিয়ার বক্তব্য
হজের নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, আলোচনায় জুলাই সনদ
সরকারের নির্লিপ্ততায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হচ্ছে: নাহিদ