Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি  

প্রকাশিত: ০১:৩৪, ১ জুলাই ২০২৫

নোয়াখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।  

সোমবার (৩০ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে,গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।    

গ্রেপ্তার মো.ফকরুল ইসলাম (৩৬) উপজেলার গনিপুর গ্রামের দেওয়ানজি বাড়ির মো.সোহরাব হোসেনের ছেলে।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফকরুল মাদক, অস্ত্রসহ একাধিক মামলার আসাসি। একটি অস্ত্র মামলায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। এরপর তিনি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন থানা এলাকায় পলাতক ছিল। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর আভিযানিক দল উপজেলার চৌরাস্তার সিএনবি গেটের বিপরীত পাশে মেসার্স মাওলা অটোজ এন্ড ডিজিটাল হোন্ডা সার্ভিসিং সেন্টারের সামনে সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে।  

র‍্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামি ওয়ারেন্টভুক্ত ১০ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত মর্মে স্বীকার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব